1. Hemal’s Booklist:

প্রতিদিন কোন না কোন ভাবে চাকরি প্রত্যাশী (existing & potential) ভাইয়া-আপু অনেকের সাথেই কথা হয়। এদের মধ্যে বেশিরভাগই কি কি বই পরতে হবে জানতে চাই। আমি Math+English+Bangla+GK+CK এর জন্য সবমিলিয়ে যে ৬-৭ টা বই পড়েছি তার কথা বলি। এই ৬-৭ টার বাইরে কোন বই ভাল বা খারাপ আমার জানা নেই। আর কোন বই না পড়েই মন্তব্য করাটা সমীচীন হবে না।

আমার কথা শুনে কেউ কেউ বলে ভাইয়া এই কয়েকটা বই ভাল ভাবেই পড়লেই কি চাকরি হয়ে যাবে?? আবার কেউ তাদের কাছে থাকা ২৫-৩০ টা বইয়ের কথা বলে।

এই ব্যাপারে আমার ভাষ্য, ‘বেশি বই পড়া দোষের কিছু না বরং যত পড়বেন তত পারবেন। তবে এটাও সত্য বইয়ের সংখ্যার সাথে চাকরি পাবার তেমন সম্পর্ক নেই। এত বই থেকে লাভ কি পরীক্ষার Hall এ তো একটাও নিয়ে যেতে পারবেন না। পরীক্ষার Hall এ যা নিয়ে পারবেন তা develop করাটাই লাভজনক।’

Book Lists:

1. A Passage To The English Language – S M Zakir Hossain [ Grammar, Translation]

2. Professor’s Bankers Recruitment Text [English, Math, Analytical Ability, Computer Knowledge, Bangla, Economic Knowledge]

3. GMAT Official (16th Edition) [Critical Reasoning, Comprehension]

4. Nova’s GRE Math Bible [Geometry, Data Interpretation]

5. GK- MP3

6. Pacific Publication’s Synonym & Antonyms

7. Word Treasure- Deb Kumar Chatterjee

বিঃ দ্রঃ আমার বাংলার জন্য MP3 বই ছিল কিন্তু ২-১ টা exam এর আগে বিপরীত শব্দ, সমার্থক শব্দ এই জাতীয় ৪-৫ টি অধ্যায় দেখেছি।এর বাইরে আমার যাবতীয় পড়ালেখা ছিল Newspapers & Net-Based…
আমি Banking Career In Bangladesh Group এর প্রতিদিন যে সব math post করা হত তা করতাম। English পড়ার জন্য আমাদের ২০-২৫ জনের ছোট একটা fb group ছিল, ঐ খানে আমরা English এর যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করতাম।

 

2. Revision For Bank Exam Within Short Time:

Bank exam এর জন্য পরিপূর্ণ ভাবে preparation নিতে গেলে on average ২-৩ মাস সময় লাগে। এই ধরনের বিস্তারিত প্রস্তুতি minimum একবার নিতে হয়। এর পরে timely revision বা follow up খুব important. এক্ষেত্রে আপনাকে প্রথমেই identify করতে হবে কোন কোন বিষয়ে আপনার বেশি দুর্বলতা রয়েছে এবং কোন বিষয় গুলা specific exam এর জন্য most important যেন within short time এও আপনি ভাল একটা revision দিতে পারেন।

কখনো দেখা যায় প্রতি সপ্তাহে exam বা দীর্ঘ দিন ধরে একই বিষয় পড়তে পড়তে আগের মত আর আগ্রহ থাকে না। আবার যাদের সংসার নিয়ে ব্যস্ততা রয়েছে বা already কোন job এ join করেছেন তাদের জন্য একটু বেশি সময় নিয়ে preparation নেওয়া difficult. তাই বিস্তারিত preparatipn নেবার সময়েই important বিষয় গুলা mark করে রাখবেন।

আমি কিভাবে short but effective revision দিতাম তা আজকে বলবো। তবে আগেই বলে রাখি, আমার জন্য আমার method বা topics selection এক রকম ছিল, আপনার জন্য কোনটা suitable তা যাচাই করে দেখবেন। আমারটাই follow করতে হবে এমনটা বলছি না, আমি just আমার experience share করছি।

১। English এর জন্য আমি ৩ টা বই থেকে পড়তাম।’A passage to the English language’ এই বই থেকে ‘ transformation of sentences’, ‘kind of phrases’, ‘kind of clauses’, ‘common errors’, ‘change of narration’, ‘question tag’s etc. পড়তাম। GMAT official থেকে ‘critical reasoning’ ‘comprehensive passage’ আর ‘Professor’s Bankers Recruitment Text’ থেকে ‘English Chapter’ এর পুরাটাই revision দিতাম। বার বার একই জিনিস পড়ার ফলে সময় খুব বেশি লাগত না।

২। Math এ আমি বরাবরি অনেক ভাল পারতাম তাই এই বিষয় টা নিয়ে আমি এত উদ্বিগ্ন ছিলাম না।তারপরেও ‘Professor’s Bankers Recruitment Text’ থেকে ‘Math Chapter’ + ‘Nova’s GRE Math Bible’ থেকে ‘Geometry Part’ ভাল করেই দেখে যেতাম।

৩। Essay writing/critical writing/passage writing এর জন্য আমার note খাতা দেখে যেতাম। বিভিন্ন Daily Newspapers থেকে বিভিন্ন সময়ে important data আমি এই note খাতাই লিখে রাখতাম।

৪। General Knowledge এর জন্য MP3 একবার শেষ করেছিলাম কিন্তু revision এর সময় latest ৩-৪ মাসের ‘Current Affairs’ এর শুধু ‘সাম্প্রতিক MCQ’ & ‘সাম্প্রতিক প্রশ্নোত্তর’ অংশটুকু পড়তাম।

৫। Computer GK এর জন্য ‘Professor’s Bankers Recruitment Text’ থেকে ‘Computer Chapter’ পড়েছি। সত্যিকার অর্থে এর জন্য তেমন সময় দিতাম না। কারন revise দেই আর না দেই result খুব বেশি differ করতো না।







৬। বাংলা ব্যকরনে আমার অবস্থা খুব খারাপ। Private Bank এর exam বাংলার গুরুত্ব না থাকাই বাংলার জন্য তেমন কোন preparation নেওয়া হত না। আর কোন exam এর আগে পড়লে শুধু ‘MP3’ থেকে ‘ণত্ব ও ষত্ব বিধান’, ‘সন্ধি’, ‘শব্দ’, ‘লিঙ্গ’, ‘বচন’, ‘সমার্থক শব্দ’, ‘বিপরীত শব্দ’, ‘বাগধারা ও প্রবাদ’ বুঝে না বুঝে একনাগাড়ে পড়ে যেতাম।